×

জাতীয়

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:১৪ পিএম

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য (মিসইনফরমেশন/ডিসইনফরমেশন) ছড়িয়ে সমাজে বিভ্রান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রশিক্ষণের আয়োজনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা উপকৃত হচ্ছে। পাশাপাশি সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি।

ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা যৌথভাবে কাজ করবে। সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্যবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

মাওলানা এটিএম মা’ছুম বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App