×

জাতীয়

১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সংকেত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:২৬ পিএম

১২ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদী বন্দরে সংকেত

ছবি: সংগৃহীত

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (৬ মে) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, ‘আজ (বুধবার) রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম থেকে ঘন্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

এদিকে, সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে বংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

স্টেডিয়াম বা খেলার মাঠে আর কোনো মেলা নয়

বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

মাওলানা এটিএম মা’ছুম বালাকোট ছিল মুসলমানদের অতীত ফিরিয়ে আনার সংগ্রাম

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

চুক্তিতে রাজি না হলে এবারের হামলা হবে আরও ভয়াবহ: ট্রাম্প

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, সেবা পাচ্ছেন না রোগীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App