×

জাতীয়

এ্যানি

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:২২ পিএম

পদ্মা ব্যারাজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত, একনেকে উপস্থাপন হবে

ছবি : সংগৃহীত

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারাজ নিয়ে সরকার খুব শিগগির সিদ্ধান্ত নেবে। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

পদ্মা ব্যারাজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে পানি সম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ নিয়ে আমরা খুব শিগগির সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় বিষয়টি উপস্থাপন হবে।

এছাড়াও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আর ১৮০ দিনে কী কী কাজ সম্পন্ন হবে সে বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, পূর্ব ঘোষিত ১৬ মে চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে অনেকগুলো কর্মসূচির মধ্যে খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর আগামী ২৫ মে প্রধানমন্ত্রী ফেনী যাবেন বলেও জানান শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি’

‘বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি’

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App