×

জাতীয়

বিএসটিআই-এর নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:১৯ পিএম

বিএসটিআই-এর নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। আজ রোববার তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। 

দেশের রাজস্ব প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিতি কাজী ইমদাদুল হক তাঁর দীর্ঘ তিন দশকের কর্মজীবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন। বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর কমিশনার হিসেবে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে এনবিআরে কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট (LTU)-এ অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (DTAA) বিষয়ে তিনি বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন। এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে কাজী ইমদাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

ভোলার চরফ্যাশন ৫০ হাজার টিউবওয়েলে উঠছে না পানি, ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App