×

জাতীয়

একদিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু

মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৪ জনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৩০ পিএম

একদিনে হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু

ছবি: প্রতীকি

হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ জনের মধ্যে ছিল হামের উপসর্গ। 

রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ১৬৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া শিশুটি ঢাকায় মারা গেছে। আর উপসর্গে বরিশালে ২, চট্টগ্রামে ১, ঢাকায় ৪, খুলনায় ১ এবং সিলেটে ১ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে ২৪৪ এবং হাম শনাক্ত হওয়ার পর ৫০ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ গত ৪৯ দিনে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৪ জনে।

একই সময়ের মধ্যে ৪০ হাজার ৪৯১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৭ হাজার ৮১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ২৪ হাজার ৯০ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এছাড়া এ সময়ে ৫ হাজার ৩১৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App