×

খেলা

পিএসএল ফাইনাল

শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

শিরোপা বাবর-নাহিদদের হাতে, নাকি হায়দরাবাদের রূপকথা

ছবি- সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসরের শিরোপা নির্ধারণী লড়াইয়ে রোববার (৩ মে) মুখোমুখি হচ্ছে বাবর আজমের পেশাওয়ার জালমি ও নবাগত হায়দরাবাদ কিংসমান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে পেশাওয়ারের লক্ষ্য দ্বিতীয় শিরোপা, আর হায়দরাবাদ লড়বে প্রথমবার অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে।

এবারের আসরে দুর্দান্ত ছন্দে থাকা পেশাওয়ার জালমি ফেবারিট হিসেবেই মাঠে নামছে। বাবর আজম ও কুশল মেন্ডিসের ব্যাটে ভর করে দলটি কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আসরে সর্বোচ্চ ২১ উইকেট শিকারি সুফিয়ান মুকিম ও বাংলাদেশের গতিতারকা নাহিদ রানার অন্তর্ভুক্তি পেশাওয়ারের বোলিং আক্রমণকে শক্তিশালী করেছে। বিসিবির বিশেষ অনুমতিতে ফাইনালে খেলতে যাওয়া রানা আসরের সবচেয়ে সাশ্রয়ী বোলার হিসেবে পরিচিতি পেয়েছেন।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসমানের ফাইনালে ওঠা কোনো রূপকথার চেয়ে কম নয়। টুর্নামেন্টের শুরুতে টানা ৪ ম্যাচ হারলেও পরের ৮ ম্যাচের ৭টিতেই জিতে চমক দেখায় তারা। দ্বিতীয় এলিমিনেটরে হুনাইন শাহর দুর্দান্ত শেষ ওভারে ভর করে ফাইনালের টিকিট পায় দলটি। ব্যাটিংয়ে উসমান খান ও অধিনায়ক মার্নাস লাবুশেন দলটির প্রধান ভরসা। এছাড়া বড় ম্যাচের খেলোয়াড় গ্লেন ম্যাক্সওয়েল হায়দরাবাদের জন্য 'এক্স ফ্যাক্টর' হতে পারেন।

ব্যক্তিগত অর্জনের হাতছানি রয়েছে বাবর আজমের সামনেও। আর মাত্র ১ রান করলেই পিএসএলের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়বেন তিনি। অভিজ্ঞ পেশাওয়ার ও অপ্রতিরোধ্য হায়দরাবাদের এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে, তা দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App