×

জাতীয়

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ১১:২১ এএম

সৌদি পৌঁছেছেন ৪০ হাজার ১৭৭ জন হজযাত্রী

ছবি: সংগৃহীত

চলতি বছরে হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট ১০০টি ফ্লাইটে ৪০ হাজার ১৭৭ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। 

শুক্রবার (০১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, 'এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ১০৬ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন।'

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৫টি, সৌদি এয়ারলাইনসের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ১৮টি ফ্লাইটে সৌদি যান হজযাত্রীরা। 

এবার হজ পালন করতে গিয়ে মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ৭ জন। তাদের মধ্যে পাঁচজন মক্কা এবং দুইজন মদিনায় মারা গেছেন। তাদের মধ্যে রংপুরে কোতয়ালী থানা এলাকার মো. শামসুল আলম (৬৩)। মঙ্গলবার মদিনায় তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। শামসুল আলম সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী। এটিই সরকারি ব্যবস্থাপনার কোনো হজযাত্রীর প্রথম মৃত্যু।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি-খাবার-গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র

যুদ্ধজাহাজে নতুন করে জ্বালানি-খাবার-গোলাবারুদ মজুত করছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

ইরান যুদ্ধ ‘শেষ’, জানাল ট্রাম্প প্রশাসন

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার কিনবে সরকার

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

অতিরিক্ত সচিবদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App