প্রিন্ট: ০১ মে ২০২৬, ১১:৪৪ এএম
আরো পড়ুন
শুক্রবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৫৫ এএম
ছবি: সংগৃহীত
সিলেটের সুনামগঞ্জের বেশকিছু এলাকায় জরুরি উন্নয়নকাজের জন্য শুক্রবার (১ মে) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
জরুরি এক বিজ্ঞপ্তির মাধ্যমে পল্লী বিদ্যুতের সুনামগঞ্জের তাহিরপুর সাব-জোনাল অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুরমা নদীর রিভার ক্রসিং লাইনে নতুন সার্কিটের তার টানানোর জন্য শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উন্নয়নমূলক এই কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন