×

জাতীয়

‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

 ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদের অধিবেশনে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এমন দাবি করেন।

আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘রাজাকার-আলবদরের বিষয়টি এখন ডেড ইস্যু। আমরা যারা এখানে বসে আছি, কেউই রাজাকার বা আলবদর ছিলাম না।’

তিনি বলেন, ‘যদি মুক্তিযোদ্ধার প্রসঙ্গ ওঠে, তাহলে আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। সীমান্তবর্তী এলাকায় আমাদের বাড়িতে যুদ্ধের সময় ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। আমরা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতাম এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতাম। সুতরাং ওইভাবে দাবি করার কোনো কারণ নাই।’ 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

দর্শক ভোগান্তি কমাতে মিরপুরে বসবে বিশেষ শেড এবং সোলার প্যানেল

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তামিম ইকবালের বিসিবি অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

‘প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্বামী-স্ত্রীর নয়, বন্ধুত্বের’

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App