×

ঢাকা

৭০ দিনে উন্নয়নের ছোঁয়া, রূপগঞ্জে দৃশ্যমান পরিবর্তনে দিপু ভূঁইয়া

Icon

মাহফুজ খান

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

৭০ দিনে উন্নয়নের ছোঁয়া, রূপগঞ্জে দৃশ্যমান পরিবর্তনে দিপু ভূঁইয়া

ছবি: সংগৃহীত

দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে রূপগঞ্জে সক্রিয় উপস্থিতি জানান দিয়েছেন সংসদ সদস্য দিপু ভূঁইয়া। গত ৭০ দিনে তার নেওয়া একাধিক উদ্যোগ ইতোমধ্যে এলাকায় দৃশ্যমান পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

সংসদীয় কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসে সক্রিয় ছিলেন। পাশাপাশি চনপাড়ার ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়ন, পূর্বাচলে প্লট বঞ্চিতদের সমস্যা এবং দীর্ঘদিনের অমীমাংসিত নগরপাড়া সেতু ইস্যু সংসদে তুলে ধরে জনদাবিকে গুরুত্ব দিয়েছেন।

অবকাঠামো উন্নয়নে কেওডালা সেতুর নির্মাণকাজ উদ্বোধন এলাকাবাসীর জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তারাবো-কাঞ্চন এলাকায় প্রায় ২০ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ এবং জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ স্থানীয় উন্নয়নকে নতুন গতি দেবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা খাতে মানবিক উদ্যোগ হিসেবে অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অটিজম শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত কেন্দ্র চালুর উদ্যোগ প্রশংসিত হয়েছে। এছাড়া জিয়া হল পুনর্নির্মাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন তিনি।

স্বাস্থ্যখাতে রূপগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ এবং সরকারি হাসপাতালগুলোকে আরও জনবান্ধব করার প্রচেষ্টা সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে মাদকবিরোধী অভিযানে সরাসরি সম্পৃক্ততা এবং মহাসড়ক ও শিল্পাঞ্চলকে চাঁদাবাজমুক্ত করার পদক্ষেপ এলাকাবাসীর নিরাপত্তা জোরদারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গাওছিয়া মহাসড়ক হকারমুক্ত করার উদ্যোগও যানজট নিরসনে কার্যকর ভূমিকা রাখছে।

ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও নতুন মসজিদ ও মন্দির নির্মাণ এবং দীর্ঘদিন পর রিহ্যাব নির্বাচন সম্পন্ন করায় তার সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে।

সংসদ সদস্য দিপু ভূঁইয়া বলেন, “উন্নয়ন, সেবা ও জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ একজন জনপ্রতিনিধি হিসেবে আমি কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, জনগণের আস্থা নিয়েই আগামীতেও উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে।”

স্থানীয়দের মতে, স্বল্প সময়ের এসব উদ্যোগ বাস্তবায়নের ধারাবাহিকতা বজায় থাকলে রূপগঞ্জে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

সংসদে মির্জা ফখরুল লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App