×

ক্রিকেট

সাকিব আল হাসান

বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম

বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে

ছবি: সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেটের ‘পোস্টার বয়’ হিসেবে পরিচিত অলরাউন্ডার সাকিব আল হাসানের ইচ্ছা দেশে ফিরে এসেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন। কিন্তু সার্বিক পরিস্থিতি এখনও এরকম কিছুর সপক্ষে নেই। তাই বলে মোটেও আশাহত নন সাকিব। তিনি মনে করেন, বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে, যে কোনো সময় পরিবেশ তৈরি হয়ে যেতে পারে তার ঘরে ফেরার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ‘স্পোর্টস্টাস’-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে দেশের হয়ে আরো কিছুদিন খেলার সামর্থ তার রয়েছে বলেও মন্তব্য করেন সাকিব আল হাসান।

দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া সাকিব আল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বাইরেই আছেন, তখন থেকে নিউইয়র্কে তার বসবাস।

সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি হঠাৎ করেই বদলে যেতে পারে। কাল কী হবে তা আপনি কখনোই বলতে পারবেন না, আর সে কারণেই আমি এখনও আশাবাদী। কী হবে তা নিয়ে আমি খুব বেশি ভাবি না। প্রতিদিন আমি আমার পরিবারকে নিয়ে নতুনভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখনই খেলার সুযোগ পাচ্ছি, সেই সুযোগ কাজে লাগাচ্ছি। তবে বাংলাদেশ দলে ফেরার বিষয়টি আমার নিয়ন্ত্রণে আছে বলে আমি মনে করি না। কিন্তু আমি একটি সমাধান খোঁজার চেষ্টা করছি।’

সেই সমাধান কবে নাগাদ আসতে পারে- তারও ইঙ্গিত দিয়ে সাকিব বলেন, ‘আমি আশাবাদী যে, বছরের শেষ নাগাদ সবকিছুর সমাধান হয়ে যাবে। আপাতত, আমি শুধু ভালো কিছুর অপেক্ষায় আছি। দবে একটি বিষয় নিশ্চিত- আমাকে বাংলাদেশে ফিরতেই হবে। প্রশ্ন শুধু এটাই যে, তা কত দ্রুত সম্ভব। তবে আমি ইতিবাচক যে, বছরের শেষ নাগাদ আমি ফিরতে পারবো। ঠিক কীভাবে হবে তা আমি জানি না, তবে আমি সত্যিই আশাবাদী।’

খেলা থেকে অবসর নেওয়া প্রসঙ্গে সাকিব বলেন, ‘এমন নয় যে আমি শুধু আর একটি ম্যাচ খেলে বিদায় নিতে চাই। আমি এখনও শারীরিকভাবে ফিট এবং বিশ্বাস করি, আমার এখনও দেওয়ার মতো অনেক কিছু আছে। উপরওয়ালার অশেষ কৃপায় সাম্প্রতিক ম্যাচগুলোতে আমি ভালো পারফর্ম করেছি, তাই সেই আত্মবিশ্বাসটা এখনও আছে।’

সাকিব বলেন, ‘আমি এমন অবস্থানে থাকতে চাই না যেখানে শুধু একটি বিদায়ী ম্যাচের সৌজন্যে দলের ওপর বোঝা হয়ে দাঁড়াবো। যতক্ষণ আমি অনুভব করবো যে, আমি অবদান রাখছি, ততক্ষণ খেলা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, আমার ভেতরে এখনও সেই সামর্থ্য আছে। পুরো ফিটনেস ফিরে পেতে আমার হয়তো এক মাসের মতো সময় লাগবে, তবে হ্যাঁ, ঘরের মাঠে আবারও খেলার সেই ইচ্ছে সবসময়ই থাকবে।’

সূত্র: স্পোর্টস্টাস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পকে সুখবর দিলেন পুতিন

লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

সংসদে মির্জা ফখরুল লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ নারী এমপির গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App