×

জাতীয়

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

Icon

মাহফুজ খান

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম

মে দিবস সামনে রেখে জাতীয় শ্রমিকধারার প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ

ছবি: সংগৃহীত

মে দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিকধারা। এ সময় বাংলাদেশসহ বিশ্বব্যাপী পুলিশ-প্রশাসনের হামলায় নিহত শ্রমিকদের স্মরণ করা হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রদীপ প্রজ্জ্বলন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিকধারা। আজ সন্ধ্যায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেন, “গত ৫৫ বছর ধরে তথাকথিত শ্রমিক দিবস পালনের নামে শ্রমিকদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এর ফলে শ্রমিকরা এখনো তাদের ন্যায্য অধিকার আদায়ে পিছিয়ে রয়েছে।”

জাতীয় শ্রমিকধারার আহ্বায়ক বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির জীবন এবং আ. সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি হলেও সংসদে শ্রমিকদের পক্ষে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। তারা অভিযোগ করেন, শ্রমিকদের স্বার্থের চেয়ে অন্যান্য ইস্যুতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় শ্রমিকস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও বিচারের দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

৯ হাজার টন মসুর ডাল কিনবে সরকার, ব্যয় ৭২ কোটি টাকা

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

চাটমোহরে ৪ নারী দালালের জেল, ২ ক্লিনিকে জরিমানা

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা মোজতবা খামেনির

ট্রাম্পকে ‘মহা শয়তান’ আখ্যা মোজতবা খামেনির

ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

ডা. শফিকুর রহমান ইসলামী শ্রমনীতিই নিশ্চিত করতে পারে শ্রমিকের প্রকৃত অধিকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App