×

জাতীয়

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পিএম

ডিএমপির পরিদর্শক আসাদুজ্জামান মারা গেছে

ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগে কর্মরত ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

ডিএমপি সূত্রে জানা যায়, ইন্সপেক্টর আসাদুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ই তার মৃত্যু হয়। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

আরো জানা যায়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে উপপরিদর্শক (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইন্সপেক্টর পদে উন্নীত হন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার ছোট আজলদি গ্রামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

‘কোনো বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে’

‘কোনো বিশ্ববিদ্যালয়ে বাইরের কেউ যাতে ঢুকতে না পারে’

বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App