×

জাতীয়

বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না

Icon

জাকারিয়া হোসেন জোসেফ, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না

ছবি : সংগৃহীত

জ্বালানি তেল আমদানিতে ব্যয় বাড়লেও এর প্রভাব ভোক্তা পর্যায়ে পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সিলেটের বাসিয়া খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

সৌদি আরব থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে দেশে জ্বালানি তেল ও গ্যাসের মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এই খাতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুবিধা সম্প্রসারণেও কাজ চলছে।

তিনি উল্লেখ করেন, ভারত, নেপাল ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম রয়েছে। তাই মূল্য পরিবর্তনের কারণে সামগ্রিক মূল্যস্ফীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই।

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে প্রায়ই চাপ তৈরি হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এলএনজি আমদানির সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। এ লক্ষ্যে নতুন টার্মিনাল নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার আহ্বান করা হবে।

এর আগে তিনি বাসিয়া খাল এলাকা পরিদর্শন করেন। আগামী ২ মে খালটির খননকাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামাজিক সুরক্ষা খাতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

সামাজিক সুরক্ষা খাতে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

যুবদলের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়ক অবরোধ

নাটোর যুবদলের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, মহাসড়ক অবরোধ

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

সোনারগাঁওয়ে সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ভূঁইয়ার মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App