×

খুলনা

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৫০ পিএম

আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, বৃদ্ধ নিহত

ছবি: শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সকালে মাধবপুর গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় মোহন শেখ (৬৫) নামে একজন নিহত হন। নিহতের খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় অন্তত ১০ জন আহত হন।

এ সময় গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, মোহন শেখ নামে ওই ব্যক্তি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, ওই গ্রামের পরিস্থিতি এখনো উত্তপ্ত। দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিং ছাড়াল ৪ হাজার মেগাওয়াট, দেশজুড়ে চরম ভোগান্তি

লোডশেডিং ছাড়াল ৪ হাজার মেগাওয়াট, দেশজুড়ে চরম ভোগান্তি

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App