×

চট্টগ্রাম

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পিএম

বান্দরবানে এবার ৬ রাবার শ্রমিককে অপহরণ, ২০ লাখ মুক্তিপণ দাবি

ফাইল ছবি

বান্দরবান সদর উপজেলার টংকাবতি ইউনিয়নের হাতিরডেরা এলাকা থেকে ৬ রাবার বাগান শ্রমিককে অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, ইসমাইল (২৪), করিম উল্ল্যাহ (২৬), রমিত (২৯), নুরুল আফসার (১৯) মো. আরাফাত (২২) ও সাকিব (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো হাতিরডেরা এলাকায় ইসমাইলের রাবার বাগানে কাজ শেষে শ্রমিকরা বাগান ঘরে অবস্থান করছিলেন। রাত সাড়ে ১১টার দিকে সশস্ত্র সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে তাঁদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। পরে বাগান মালিক ইসমাইলের কাছ থেকে তাঁদের মুক্তিপণ বাবদ ২০ লাখ টাকা দাবি করে।

রাবার বাগানের মালিক ইসমাইল বলেন, শ্রমিকদের নিয়ে যাওয়ার পর অপহরণকারীরা ২০ লাখ টাকা দাবি করে, মুক্তিপণ না দিলে তাঁদের হত্যার হুমকি দিয়েছে, তাঁদের উদ্ধারের জন্য পুলিশের পাশাপাশি আমাদের চেষ্টাও অব্যাহত আছে।

টংকাবতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়েছে। তাঁদের দ্রুত উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এর আগে গত মঙ্গলবার রাতে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৩৮০ নং আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীরের রাবার বাগান থেকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা ৩ রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে তাঁদের উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লোডশেডিং ছাড়াল ৪ হাজার মেগাওয়াট, দেশজুড়ে চরম ভোগান্তি

লোডশেডিং ছাড়াল ৪ হাজার মেগাওয়াট, দেশজুড়ে চরম ভোগান্তি

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

পাম্পে শৃঙ্খলা ফেরাতে হাতে লাঠি, এবার বাইকারকে চড় মারলেন ইউএনও

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

বিশ্বে ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা ছুঁতে পারে ৪ হাজারের ঘর

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App