×

জাতীয়

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

বাসভাড়া বাড়ানো নিয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে সড়কমন্ত্রী

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া বাড়ানোর বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠকে বসেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টা ১০ মিনিটে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এই বৈঠক শুরু হয়। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিকদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসভাড়া পুনর্নির্ধারণে গঠিত কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে। এই প্রস্তাব নিয়েই বৈঠকে আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন। আলোচনার ভিত্তিতে বাসভাড়ার নতুন হার চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের বিষয়টি সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

ডি পল ও সুয়ারেজের গোলে ইন্টার মায়ামির টানা জয়

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

২৪ ঘণ্টায় অবস্থার অবনতি, ডায়রিয়ায় প্রাণ গেল শিশুর

কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

লো ব্লাড প্রেসার কখন এটি ঝুঁকির কারণ, কী বলছে চিকিৎসা বিজ্ঞান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App