×

জাতীয়

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পিএম

বাসে ৬৪ লঞ্চে ৪২ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব

ছবি: সংগৃহীত

দেশের সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ও লঞ্চ ভাড়া বৃদ্ধির আবেদন করেছে বাস মালিক সমিতি।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বাস মালিক সমিতির দেওয়া এই খসড়া প্রস্তাবের ভিত্তিতে ভাড়া নির্ধারণ কমিটির বৈঠকও শুরু হয়েছে বলে জানা গেছে।

বাস মালিক সমিতি ঢাকা, চট্টগ্রামসহ মহানগরীগুলোতে বাস ভাড়া ৬৪ শতাংশ এবং দূরপাল্লার বাসে ৩৭ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বলে জানা যায়।

অন্যদিকে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৩৬ থেকে ৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন (যাপ) সংস্থা।

এ ছাড়া নৌপথে যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নিচ্ছে ইসি

ঋণখেলাপিরা রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে

রেহমান সোবহান ঋণখেলাপিরা রাজনৈতিক শক্তিতে রূপ নিয়েছে

ইরান যুদ্ধে জুয়াড়িদের লাভ ১০০ কোটি ডলার

ইরান যুদ্ধে জুয়াড়িদের লাভ ১০০ কোটি ডলার

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৪ মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App