×

আন্তর্জাতিক

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পিএম

আগামীকাল পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনে দ্বিতীয় দফার সরাসরি আলোচনায় বসছে দুই দেশ। সোমবার (২০ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হবে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফার এই গুরুত্বপূর্ণ আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে একই প্রতিনিধি দল অংশ নিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এই দলে আরও রয়েছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার। এর আগে প্রথম দফার বৈঠকেও জেডি ভ্যান্স মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

তবে আলোচনার পরিবেশ তৈরির মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শনিবার হরমুজ প্রণালিতে ইরানের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনাকে ‘যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন’ বলে অভিযোগ করেছেন তিনি। ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে যে প্রস্তাব দিচ্ছে, ইরান যদি তা গ্রহণ করতে ব্যর্থ হয়, তবে এর পরিণতি হবে ভয়াবহ।

হুমকি দিয়ে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘ইরান যদি আমাদের প্রস্তাব মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতুসহ সব বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

পিরোজপুর ভুয়া চিকিৎসকের ২ বছরের কারাদণ্ড

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

কারাভোগ শেষে দেশে ফিরে বিমানবন্দরেই প্রবাসীর মৃত্যু

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

বিরোধীদলীয় নেতার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের সাফল্য কামনা

অবশেষে জয় পেল কলকাতা

অবশেষে জয় পেল কলকাতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App