×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জুয়াড়িদের লাভ ১০০ কোটি ডলার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০১ পিএম

ইরান যুদ্ধে জুয়াড়িদের লাভ ১০০ কোটি ডলার

ছবি- সংগৃহীত

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ে আগাম বাজি ধরে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারেরও বেশি মুনাফা করেছে একদল রহস্যময় জুয়াড়ি। হামলার সময়কাল থেকে শুরু করে যুদ্ধবিরতির ঘোষণা সব ক্ষেত্রেই এই জুয়াড়িদের বাজি ছিল অবিশ্বাস্য রকমের নির্ভুল। এই ‘অলৌকিক’ সাফল্যের নেপথ্যে কোনো গোপন তথ্য পাচার বা ‘ইনসাইডার ট্রেডিং’ জড়িত কি না, তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে মার্কিন আইনসভা ও গোয়েন্দা সংস্থাগুলোতে।

অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গত ২৭ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের ওপর মার্কিন হামলার ঠিক আগে ১৬টি অ্যাকাউন্ট থেকে ১ লাখ ডলার করে বাজি ধরা হয়েছিল যে, পরদিনই হামলা হবে। বাস্তবে দেখা যায়, তাদের সেই অনুমান ছিল শতভাগ সঠিক। এরপর ৭ এপ্রিল ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগমুহূর্তে তেলের দাম কমবে বলে ৯৫০ মিলিয়ন ডলারের বাজি ধরা হয়। ট্রাম্পের ঘোষণার পরপরই তেলের দাম পড়ে গেলে ওই জুয়াড়িরা বিপুল মুনাফা লুটে নেন।

সবচেয়ে বিস্ময়কর ঘটনাটি ঘটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড নিয়ে। ইসরায়েলি হামলায় তিনি নিহত হওয়ার কিছু আগে ‘Magamyman’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ৫ লাখ ৫০ হাজার ডলার বাজি ধরা হয় যে, খামেনি ক্ষমতাচ্যুত হবেন। এ ছাড়াও আরও ছয়টি সন্দেহভাজন অ্যাকাউন্ট থেকে খামেনির মৃত্যুর খবরে ১.২ মিলিয়ন ডলার আয় করার তথ্য মিলেছে।

একসময় বাজি কেবল খেলাধুলায় সীমাবদ্ধ থাকলেও এখন পলিমাার্কেট বা কালশির মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তা বিশ্ব রাজনীতি ও যুদ্ধের সংবাদের ওপরও ছড়িয়ে পড়েছে। ভোক্তা অধিকার সংস্থা ‘পাবলিক সিটিজেন’-এর লবিস্ট ক্রেইগ হোলম্যান এই পরিস্থিতিকে লাগামহীন অরাজকতা বা ‘ওয়াইল্ড ওয়েস্ট’-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, বাজির সময় এবং অর্থের পরিমাণ দেখে স্পষ্ট বোঝা যায় যে, কারো কাছে আগে থেকেই ‘গোপন তথ্য’ ছিল।

রয়টার্স ও ব্লুমবার্গের সূত্রমতে, মার্কিন কমোডিটি ফিউচার ট্রেডিং কমিশন (সিএফটিসি) বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কারণ, বর্তমানে এই কমিশনে মাইকেল সেলিগ নামে একজন কমিশনার রয়েছেন, যিনি ট্রাম্প প্রশাসনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং প্রেডিকশন মার্কেটের প্রতি সহানুভূতিশীল হিসেবে পরিচিত। কলম্বিয়া ইউনিভার্সিটির আইনের অধ্যাপক জোশুয়া মিটস জানান, এসব লেনদেন ব্লকচেইন বা পরিচয় গোপন রেখে করা হয় বলে অপরাধীদের শনাক্ত করা বেশ কঠিন।

এদিকে, গত মার্চে ইরান যুদ্ধের স্পর্শকাতর ও অপ্রকাশিত তথ্য ব্যবহার করে অনৈতিক মুনাফা লাভের বিরুদ্ধে কর্মীদের সতর্ক করেছিল হোয়াইট হাউস। এর ফলে প্রশ্ন উঠেছে, তথ্য পাচারের এই ঘটনায় কি প্রশাসনের ভেতরের কেউ জড়িত?


এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল এক বিবৃতিতে বলেন,'প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি শক্তিশালী পুঁজিবাজার চান, তবে সরকারি কর্মকর্তাদের অপ্রকাশিত তথ্য ব্যবহার করে সুবিধা নেওয়া নিষিদ্ধ হওয়া উচিত।' তিনি প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করলেও সিবিএস নিউজ ও এনপিআরের প্রতিবেদনে উঠে আসা সুনির্দিষ্ট কিছু ঘটনা এই সন্দেহকে আরও ঘনীভূত করছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান কীসের ইঙ্গিত

সৌদি আরবে পাকিস্তানি যুদ্ধবিমান কীসের ইঙ্গিত

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

সোনারগাঁওয়ে অবৈধ জাটকা ও রেণু জব্দ

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

এসএসসিতে ৪৫ মিনিট অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App