×

জাতীয়

আমরা হজযাত্রীদের খাদেম : ধর্মমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পিএম

আমরা হজযাত্রীদের খাদেম : ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ছবি : সংগৃহীত

আমরা হজযাত্রীদের খাদেম উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, সরকার হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, হজযাত্রীদের সেবা দেওয়া সংশ্লিষ্টদের দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনার হজক্যাম্প আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।

চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকেই হজক্যাম্পে আসতে শুরু করেছেন হজযাত্রীরা।

পরিদর্শনের সময় মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ঘুরে দেখেন এবং হজক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের যাত্রা প্রস্তুতি, থাকা-খাওয়া এবং অন্যান্য সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি ক্যাম্পে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।

ধর্মমন্ত্রী আরও বলেন, হজযাত্রীরা যেন নিরাপদ, স্বাচ্ছন্দ্য ও নির্বিঘ্নভাবে পবিত্র সফর সম্পন্ন করতে পারেন, সে জন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান তিনি।

হজক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুজিবনগরে শপথ দিবসে শ্রদ্ধা

মুজিবনগরে শপথ দিবসে শ্রদ্ধা

লেবাননের যুদ্ধবিরতি যেন সপ্নের মতো

লেবাননের যুদ্ধবিরতি যেন সপ্নের মতো

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ইসরায়েল-লেবানন আলোচনার ফলাফল এখনো সুদূরপ্রসারী

ইসরায়েল-লেবানন আলোচনার ফলাফল এখনো সুদূরপ্রসারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App