×

রাজশাহী

বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার নারী

Icon

আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ)

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

বিপুল পরিমাণ চোলাই মদসহ গ্রেপ্তার নারী

ছবি: সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ লিটার চোলাই মদসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নারী খোলাপাড়া গ্রামের মৃত রাম সংকড় চৌধুরীর স্ত্রী সরস্বতী চৌধুরী (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে আত্রাই থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খোলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে তার হেফাজতে থাকা ২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। 

আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর করিম জানান, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাকে গতকাল শুক্রবার নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুজিবনগরে শপথ দিবসে শ্রদ্ধা

মুজিবনগরে শপথ দিবসে শ্রদ্ধা

লেবাননের যুদ্ধবিরতি যেন সপ্নের মতো

লেবাননের যুদ্ধবিরতি যেন সপ্নের মতো

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

শিক্ষক নিয়োগে অনিয়ম সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ইসরায়েল-লেবানন আলোচনার ফলাফল এখনো সুদূরপ্রসারী

ইসরায়েল-লেবানন আলোচনার ফলাফল এখনো সুদূরপ্রসারী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App