×

জাতীয়

এলপি গ্যাস

১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পিএম

১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে বাড়লো ৩৮৭ টাকা

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে এপ্রিল মাসে ভোক্তাদের ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে অতিরিক্ত ৩৮৭ টাকা ব্যয় করতে হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিইআরসি কার্যালয়ে নতুন এই দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৭৯২ টাকা, সাড়ে ১২ কেজির ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজির ২ হাজার ১৬১ টাকা, ১৬ কেজির ২ হাজার ৩০৫ টাকা, ১৮ কেজির ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজির ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজির ৩ হাজার ১৬৯ টাকা, ২৫ কেজির ৩ হাজার ৬০১ টাকা, ৩০ কেজির ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজির ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজির ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৬ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক, মো. মিজানুর রহমান এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহিদ সারওয়ার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

শোবিজে গুঞ্জন, প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত

শোবিজে গুঞ্জন, প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

অসুস্থ মাকে নিয়ে চরম বিপাকে মেয়ে আজমিনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App