শোবিজে গুঞ্জন, প্রেমে পড়েছেন মিষ্টি জান্নাত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবার ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায়। দীর্ঘদিন একাকিত্ব কাটিয়ে তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে শোবিজ অঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে।
জানা গেছে, এক ব্যবসায়ীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। কয়েক মাস ধরে রাজধানীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্ট, কফিশপ ও বিনোদনকেন্দ্রে তাদের একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে। এমনকি একসঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি মিষ্টি জান্নাত বা সংশ্লিষ্ট ওই ব্যবসায়ী।
গণমাধ্যমের খবর অনুযায়ী, তিনি ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী আদিল খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলেও আলোচনা রয়েছে। তাদের সম্পর্ক নিয়ে শোবিজ অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে গুঞ্জন বললেও, অনেকে মনে করছেন সময় হলেই বিষয়টি প্রকাশ্যে আসবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর ২০১৫ সালে ‘চিনি বিবি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।
