×

জাতীয়

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পিএম

রাশিয়া থেকে জ্বালানি কিনতে অনুমতি চেয়ে চিঠির জবাব দেয়নি যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়ার পরও ওয়াশিংটন এখনও কোনো জবাব দেয়নি। বিষয়টি সাংবাদিকদের জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা যুক্তরাষ্ট্র থেকে কোনো উত্তর পাইনি।

মনির হোসেন জানান, দেশে পর্যাপ্ত তেলের মজুত আছে এবং বর্তমানে কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা মাসভিত্তিক পরিকল্পনা অনুযায়ী আমদানি করছি, এবং তেলবাহী জাহাজগুলো পরিকল্পনা অনুযায়ী আসছে। এপ্রিল পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ।

এর আগে গত ৩০ মার্চ তিনি জানান, রাশিয়া থেকে তেল আমদানি করার জন্য যুক্তরাষ্ট্র ইন্ডিয়াকে স্যাংশন ওয়েভার দিয়েছে। সেইসঙ্গে ঈদের আগে বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকে অন্তত দুই মাসের বা ছয় লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করার জন্য ছাড়ের অনুরোধ জানানো হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিঠি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল, যা বাংলাদেশ ২২ মার্চ পাঠিয়েছে।

আরো পড়ুন : ইরান যুদ্ধের প্রভাবে তেল-শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

অন্যদিকে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে আশ্বাস দিয়েছে। ওয়াশিংটনে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এই আশ্বাস দেন। বৈঠকে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহে বিঘ্নিত হওয়া নিয়ে আলোচনা হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরো বলেন, যদিও তেল সংকট নেই, তবুও সবাইকে জ্বালানি সাশ্রয়ীভাবে ব্যবহার করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সারাদেশে দোকান, বিপণি বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। তবে হোটেল, ফার্মেসি, জরুরি সেবা এবং কাঁচাবাজার এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App