×

সিলেট

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

সিলেটে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের ধর্মঘট প্রত্যাহার

ছবি: সংগৃহীত

সিলেটের ডেপুটি কমিশনারের (ডিসি) সঙ্গে বৈঠকের পর বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ূন আহমেদ।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ব্যবসায়ীদের হয়রানি না করার আশ্বাসে আমাদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এই মুহূর্ত থেকে সিলেটের সব পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

এসময় সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলমের সভাপতিত্বে জ্বালানি তেল ব্যবস্থাপনা সংক্রান্ত মতবিনিময় সভায় বসেন, পেট্রোলিয়াম ডিলারস ডিস্ট্রিবিউশন এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা। সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

এর আগে পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট বিভাগের সব ধরনের পেট্রোল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

হরমুজ প্রণালি চালু করতে ৩৫ দেশের জোট গড়ছে ব্রিটেন

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

ইসলামী আন্দোলনের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে: আসিফ মাহমুদ

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

যুদ্ধের লক্ষ্য প্রায় সম্পূর্ণ, দ্রুত শেষ হবে: ট্রাম্প

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

‘দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান-বাংলাদেশ ইপিএ চুক্তি মাইলফলক’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App