×

আইন-বিচার

চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পিএম

শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর

ছবি : সংগৃহীত

২০২৪ সালে জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাতিল চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো চিঠি আদালত অবমাননাকর বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আইনজীবী মো. আমিনুল ইসলাম। 

তিনি বলেন, বিচার চলাকালীন সময়ে কোনো আসামি যদি পলাতক থাকে, তাহলে তাকে আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ থাকে না। সেই সঙ্গে আদালতে চিঠি পাঠানো হলে তা আদালত অবমাননার শামিল হয়। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্মের চিঠি প্রসঙ্গে তিনি এ কথা বলেন। একইসঙ্গে এমন কোনো চিঠি প্রসিকিউশন পায়নি বলে দাবি করেন চিফ প্রসিকিউটর।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যুক্তরাজ্যভিত্তিক আইনি প্রতিষ্ঠান কিংসলি ন্যাপলি এলএলপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানোর দাবি করেছিল। চিঠিতে বলা হয়েছে, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর অনুপস্থিতিতে দেওয়া মৃত্যুদণ্ড আন্তর্জাতিক আইন ও ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছে। চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত।

চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ওই চিঠি পাননি। তিনি বলেন, বিচার চলাকালীন সময়ে পলাতক আসামির হয়ে আদালতে চিঠি পাঠানো সম্ভব নয়। এমন চিঠি পাঠানো হলে তা আদালতের প্রতি অবমাননার অন্তর্ভুক্ত হবে।

আরো পড়ুন : শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে আইসিটিকে চিঠি

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে ২০২৪ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করে। এ মামলায় চিঠিতে অভিযোগ করা হয়েছে, আসামির অনুপস্থিতিতে বিচার ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়া আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থি। এছাড়া, প্রসিকিউশন রাজনৈতিকভাবে প্রভাবিত বলে দাবি করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়েছে, আইসিটির আওতায় ২০২৪ সালের ঘটনাগুলোকে ‘ভূতাপেক্ষ প্রয়োগ’ হিসেবে বিবেচনা করা উচিত নয় এবং সাধারণ ফৌজদারি আদালতে এটি বিচার হওয়া উচিত ছিল। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে, এই প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর হলে তা ‘সামারি এক্সিকিউশন’ বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে গণ্য হতে পারে।

ট্রাইবুনালকে ১৪ দিনের মধ্যে এই চিঠির জবাব দেওয়ার অনুরোধও জানিয়েছে ব্রিটিশ এই ল' ফার্মটি। পাশাপাশি, আইনজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রে বিরুদ্ধে মামলা

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রে বিরুদ্ধে মামলা

তেহরানে এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

তেহরানে এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App