অবৈধ জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীর কারাদণ্ড
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পিএম
ছবি: সংগৃহীত
তেঁতুলিয়ায় নিজ বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুয়ানিজোত গ্রামে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালান। অভিযানে বাড়ির একটি কক্ষ থেকে অবৈধভাবে মজুত করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন তেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন এবং পরে নিজের অপরাধ স্বীকার করেন।
তিনি আরো বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং অবৈধ মজুতদারদের দমনে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
