×

খুলনা

দায়িত্ব গ্রহণ করলেন কুয়েটের নতুন ভিসি প্রফেসর ড. মাছুদ

Icon

বাবুল আকতার খুলনা, ব্যুরো

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

দায়িত্ব গ্রহণ করলেন কুয়েটের নতুন ভিসি প্রফেসর ড. মাছুদ

ছবি: কাগজ প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর ডঃ মোঃ মাছুদ। মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম এম এ হাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম , প্রফেসর ড. হারুন অর রশিদ, অধ্যাপক ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, অধ্যাপক ড. শাহজাহান আলী, অধ্যাপক ড. আব্দুর রফিক  , অধ্যাপক ড. কাজী মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. আবু ইউসুফ, অধ্যাপক ড. কাজী হামিদুল বারী, অধ্যাপক ড. মোহাম্মদ হাসান আলী, অধ্যাপক ড. সাইদুল ইসলাম, অধ্যাপক ড. আওলাদ হোসেন ও অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন ইউসুফ।

এর আগে তিনি ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ভিসি হিসেবে বিশ্ববিদ্যালয় যোগদান করেন। ২০২৫ সালের এপ্রিল মাসে ছাত্র আন্দোলনের মুখে তাকে ভিসির পর থেকে সরিয়ে দেয় অন্তর্ভুক্তিকালীন সরকার। আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করলেও জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়েই নাটকীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের অচলঅবস্থা ফেরানোর কথা বলে তাকে সরিয়ে দেয়া হয়। গত বছরের ২০ জুলাই বুয়েটের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড  মাকসুদ আলী হেলালীকে ভিসি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি অপরাধে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়ে কাজে যোগদান করলেও সরাসরি জড়িতদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেননি। পক্ষান্তরে আওয়ামী ঘরনার শিক্ষকদের নিয়ে তিনি একটি বলয় তৈরি করে বিএনপি ঘরনার শিক্ষকদের  গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেন। এই মুহূর্তে ক্যাম্পাস বন্ধ থাকলেও শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

প্রধানমন্ত্রীর বাণী ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

ডিএমপির ৪ থানার ওসি বদলি

ডিএমপির ৪ থানার ওসি বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App