×

আন্তর্জাতিক

ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:১৯ পিএম

ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা

ছবি- সংগৃহীত

ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। তবে শুক্রবার (১ মে) এক বিবৃতিতে মার্কিন প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না ওয়াশিংটন।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি ব্যক্তিগত কূটনৈতিক আলোচনার গোপনীয়তা রক্ষার খাতিরে প্রস্তাবের বিষয়বস্তু প্রকাশ করেননি। তবে তিনি বলেন,'প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই আলোচনা অব্যাহত রয়েছে।'

বিশ্লেষকদের মতে, নতুন প্রস্তাবে ইরান কেবল নিজ ভূখণ্ড নয়, বরং সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান চাইছে। কাতারের হামাদ বিন খালিফা ইউনিভার্সিটির অধ্যাপক সুলতান বারাকাত মনে করেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি স্বীকার করেছেন যে ইরান থেকে তাৎক্ষণিক কোনো পারমাণবিক হুমকি নেই। এই স্বীকৃতি দুই পক্ষের মধ্যে আলোচনার পথ আরও প্রশস্ত করতে পারে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আঞ্চলিক দেশগুলোর সাথে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছেন। শুক্রবার তিনি তুরস্ক, ইরাক, আজারবাইজান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাদের বার্তা মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছেন। অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সম্ভাব্য কোনো সমঝোতা হলে তা সরকারি মাধ্যমেই জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

তথ্যমন্ত্রী মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App