×

খেলা

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৬:০৭ পিএম

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

হ্যান্সি ফ্লিক। ছবি- সংগৃহীত

বার্সেলোনার সফল জার্মান কোচ হ্যান্সি ফ্লিক ক্লাবটির সঙ্গে নতুন চুক্তিতে সম্মতি দিয়েছেন, যা ২০২৮ সালের জুন পর্যন্ত বহাল থাকবে। বর্তমান চুক্তির মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও, ক্লাব প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা দ্রুতই এ সিদ্ধান্ত নিশ্চিত করেন।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তিতে আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। প্রেসিডেন্ট লাপোর্তা দীর্ঘমেয়াদি চুক্তির পক্ষে ছিলেন, তবে ফ্লিক স্বল্পমেয়াদে চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করায় এ সমঝোতায় পৌঁছানো হয়।

২০২৪ সালের গ্রীষ্মে বার্সার দায়িত্ব নেওয়া ফ্লিক প্রথম মৌসুমেই জাদু দেখান। তার অধীনে কাতালান ক্লাবটি লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতে ঐতিহাসিক ঘরোয়া ট্রেবল সম্পন্ন করে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নিলেও, দলটি দুর্দান্ত ফুটবল উপহার দেয়।

চলতি মৌসুমেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছেন ফ্লিক। ইতোমধ্যে স্প্যানিশ সুপার কাপের শিরোপা ধরে রাখা বার্সা, লা লিগাতেও শিরোপার খুব কাছে। পাঁচ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্টে এগিয়ে থাকা দলটি আজ রাতে ওসাসুনাকে হারাতে পারলে এবং আগামীকাল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালে চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাচারের শিকার ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারত

পাচারের শিকার ২ বাংলাদেশি নারীকে ফেরত দিলো ভারত

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

নিউজিল্যান্ডের কাছে শেষ ম্যাচে হারলো বাংলাদেশ, সিরিজ ড্র

সোনারগাঁওয়ে কোটি টাকার ই-মানি ডাকাতি

সোনারগাঁওয়ে কোটি টাকার ই-মানি ডাকাতি

ইউএনও অফিস কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

ইউএনও অফিস কর্মকর্তাকে বেঁধে সরকারি কোয়ার্টারে ডাকাতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App