×

ক্রিকেট

১০২ রানে অলআউট বাংলাদেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৫:১৯ পিএম

১০২ রানে অলআউট বাংলাদেশ

ছবি : সংগৃহীত

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভয়াবহ ব্যাটিং ধসে পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ ওভারও খেলতে পারেনি টাইগাররা। মাত্র ১৪.২ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় পুরো দল।

ম্যাচটি ছিল দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় সিরিজ নির্ধারণে শেষ ম্যাচটি হয়ে ওঠে কার্যত ফাইনাল।

সমীকরণ ছিল স্পষ্টই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত করত বাংলাদেশ, আর নিউজিল্যান্ড জিতলে সিরিজ ১-১ সমতায় শেষ করার সুযোগ পেত।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। যদিও ইনিংসের শুরুতে কিছুটা আক্রমণাত্মক ছিলেন ওপেনার সাইফ হাসান। প্রথম দুই ওভারে ১০ বলে ১৬ রান করেন তিনি। তবে তার আউটের পরই ধস আরও প্রকট হয়।

মিডল অর্ডারও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি। কোনো জুটি গড়ে ওঠেনি, ফলে স্কোর বড় করার সুযোগও হারায় দল। শেষ পর্যন্ত মাত্র ১০২ রানে থামে বাংলাদেশের ইনিংস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

বার্সায় হ্যান্সি ফ্লিকের নতুন চুক্তি

মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

তথ্যমন্ত্রী মালিকপক্ষও গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে

ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

আইনমন্ত্রী ঈদের দিন তনু হত্যা মামলার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সাগরের ঢেউয়ে প্রাণ গেল ছাত্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App