×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:০৭ এএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী বলেছেন, হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র আরোপিত নৌ-অবরোধ তুলে না নিলে তেহরান নজিরবিহীন পদক্ষেপ নিতে বাধ্য হবে তাঁরা।

ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল প্রেসটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি এই অবরোধ বজায় রাখে, তবে তার কঠোর জবাব দেওয়া হবে।'

তিনি আরো বলেন, সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান প্রমাণ করেছে যে তারা আর কোনো নিষ্ক্রিয় বা সহজে অনুমানযোগ্য প্রতিপক্ষ নয়।

সামরিক কর্মকর্তা বলেন, 'এখন পর্যন্ত তেহরান কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই ধৈর্য ধারণ করেছে, যাতে ওয়াশিংটন ইরানের শর্তগুলো বিবেচনা করে এবং একটি স্থায়ী সমাধানের দিকে এগোয়। তবে যুক্তরাষ্ট্র যদি একগুঁয়েমি নীতিতে অটল থাকে এবং এসব শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে এই নৌ-অবরোধের বিরুদ্ধে ভিন্নধর্মী জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।'

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মোজতবা খামেনি প্রশাসন চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালি ও দেশটির বন্দরগুলো ঘিরে অবরোধ অব্যাহত থাকবে। তিনি এই নৌ-অবরোধকে যুক্তরাষ্ট্রের সাফল্য হিসেবে উল্লেখ করে তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি জ্বালানি তেলের দাম

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব দোকানপাট-মার্কেট বন্ধ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘নজিরবিহীন’ পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App