×

শিক্ষা

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছে ঢাবির কর্মকর্তা-কর্মচারীরা

ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (২৯ এপ্রিল) তারা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে অবরুদ্ধ করে স্মারকলিপি দেন এবং দাবি বাস্তবায়নে আল্টিমেটাম ঘোষণা করেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

এ কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘কর্মচারী ঐক্যপরিষদ’। তাদের প্রধান দাবি হলো, 'আগামী ১৫ মের মধ্যে সহকারী রেজিস্ট্রার ও সমমানের পদ থেকে ডেপুটি রেজিস্ট্রার বা সমমানের পদে ১৮৭ জন কর্মকর্তার পদোন্নতি সম্পন্ন করা।'

এ ছাড়া ২০২৫ সালের পদোন্নতির আবেদন দ্রুত আহ্বান, কর্মকর্তা-কর্মচারীদের চাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী বিদ্যমান সুবিধা বহাল রেখে পদোন্নতি নীতিমালায় নতুন সুবিধা সংযোজন, প্রশাসনিক ভবনের ক্যান্টিন চালু এবং কর্মকর্তা-কর্মচারীদের উচ্চশিক্ষার সুযোগ অব্যাহত রাখার দাবিও জানানো হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, 'দাবি বাস্তবায়নে প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আগামী ৩ মে পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সৃষ্ট পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে বলেও জানান তারা। একই দাবিতে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ ও প্রক্টরের কাছেও স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বলেন, 'প্রচলিত নিয়ম অনুযায়ী সহকারী রেজিস্ট্রার থেকে ডেপুটি রেজিস্ট্রার পদে এক-তৃতীয়াংশ হারে পদোন্নতি দেওয়া হয়। তবে অফিসার্স অ্যাসোসিয়েশন আবেদনকারী ১৮৭ জন কর্মকর্তার সবাইকে পদোন্নতির দাবি জানিয়ে আসছে।'

বিষয়টি নিয়ে আগের প্রশাসন একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছিল। কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট ভাইভা বোর্ডের মাধ্যমে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং গত ১৬ ফেব্রুয়ারি ভাইভা বোর্ডের তারিখও নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ১০ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার পর তৎকালীন উপাচার্যের পদত্যাগের ঘোষণার কারণে নিয়োগ ও পদোন্নতি বোর্ডের কার্যক্রম স্থগিত হয়ে যায় বলে জানিয়েছেন রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।

বর্তমান উপাচার্যের কাছে অফিসার্স অ্যাসোসিয়েশন পুনরায় আবেদন করেছে উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, পুরো বিষয়টি বিস্তারিতভাবে উপাচার্যের কাছে উপস্থাপন করা হয়েছে। উপাচার্য সময় নির্ধারণ করলেই ভাইভা বোর্ড অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রারের পক্ষ থেকে কোনো অসহযোগিতার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিবন্ধনহীন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো  ২২ শিশু

ময়মনসিংহে হামে নতুন ভর্তি আরো ২২ শিশু

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

সাতক্ষীরার নতুন ডিসি কাউসার আজিজ

লিমনের মরদেহ দেশে  পৌঁছাবে ৪ মে

লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App