×

আন্তর্জাতিক

সাড়ে পাঁচশো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি বাহরাইনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৮ পিএম

সাড়ে পাঁচশো ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি বাহরাইনের

ছবি: সংগৃহীত

তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের পর থেকে অন্তত ৫৫০টি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বাহরাইন।

শনিবার (২৮ মার্চ) বাহরাইনের সামরিক বাহিনীর বরাতে বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, ‘এক মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা দেশটিকে লক্ষ্য করে ছোড়া ১৭৪টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ৩৮৫টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, বেসামরিক অবকাঠামো ও ব্যক্তিগত সম্পত্তি লক্ষ্য করে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার ‘আন্তর্জাতিক মানবিক আইন এবং জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন"। তারা এই ধরনের হামলাকে "আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি’ হিসেবেও অভিহিত করেছে।

আজ (শনিবার) দিনের শুরুতে বাহরাইনে আসন্ন হামলার সতর্কবার্তা দিতে দুইবার বিপৎসংকেত সাইরেন বাজানো হয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসাধারণকে “নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার” আহ্বান জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানের পূর্ববর্তী হামলার পর একটি অজ্ঞাত স্থাপনায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

বন্ধুকে হত্যা করল অপর বন্ধু

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

জুয়া-মাদকবিরোধী অবস্থানের জেরে অপপ্রচারের শিকার সমাজসেবক ফারুক

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

হাতিয়ায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

নোয়াখালীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App