×

সরকার

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০১:২১ পিএম

সচিব পদমর্যাদায় ৩ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ

ছবি : সংগৃহীত

প্রশাসনের গুরুত্বপূর্ণ তিনটি পদে সচিব পদমর্যাদায় তিন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, মো. সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক এবং মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এসব সাবেক কর্মকর্তাকে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

আরো পড়ুন : বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা

যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তারা এই দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী, তাদেরকে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

সংশ্লিষ্টদের মতে, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করা এবং প্রশাসনিক কার্যক্রমে গতি আনতেই অভিজ্ঞ এসব কর্মকর্তাকে পুনরায় দায়িত্বে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

আটক জাহাজ দ্রুত ছেড়ে দিতে ইরানের আহ্বান, নইলে পাল্টা হামলা

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

রাত থেকে সকাল, ছয় জেলায় ১২ মরদেহ উদ্ধার

‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ‘জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমন্বয় করা হবে’

ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সংরক্ষিত নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App