×

আবহাওয়া

সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম

সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর

ছবি : সংগৃহীত

দেশজুড়ে তীব্র গরমের প্রভাব অব্যাহত রয়েছে। যদিও বিভিন্ন এলাকায় মাঝেমধ্যে বৃষ্টিপাত হচ্ছে, তবুও ভ্যাপসা গরমে জনজীবন বেশ কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুরা এই গরমে বেশি অস্বস্তিতে পড়ছেন। এমন অবস্থার মধ্যেই তিনটি বিভাগের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

রোববার (১৯ এপ্রিল) পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরো পড়ুন : ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, শিলাবৃষ্টির সম্ভবনা

আবহাওয়া অফিস আরো জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। সেখানে ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ

সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮ লাখ টাকার মালামাল জব্দ

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেলো মাধ্যমিক বিদ্যালয়

খাগড়াছড়িতে আগুনে পুড়ে গেলো মাধ্যমিক বিদ্যালয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App