×

আন্তর্জাতিক

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম

হরমুজ প্রণালি প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন মোদি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে অবরুদ্ধ হরমুজ প্রণালি খোলানোর চেষ্টা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।

মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের রাজ্যসভায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া বিবৃতিতে এসব তথ্য জানান তিনি।

মোদি বলেন, ‘অবরুদ্ধ হরমুজ প্রণালিতে আটকে থাকা ভারতীয় জাহাজ ও নাবিকদের সকলকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করছে ভারত।’

হরমুজ প্রণালি খোলার বিষয়ে আমি আলোচনা করছি- জানিয়ে তিনি  বলেন, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম এশিয়ার একাধিক নেতার সঙ্গে দু’বার আমার ফোনে কথা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে আমরা গাল্ফের সব দেশের সঙ্গেই আলোচনা চালাচ্ছি। ইরান, ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও আলোচনা করেছি।’

আরো পড়ুন: হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটামে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

মোদি বলেন, ‘মধ্যপ্রাচ্যে দ্রুত উত্তেজনা কমানো এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠাকে সমর্থন করে ভারত। হরমুজ প্রণালী খোলা, নিরাপদ ও সবার জন্য প্রবেশযোগ্য রাখা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এর আগে যুদ্ধে কারণে ভারতের দুশ্চিন্তার কথা জানিয়ে মোদি বলেন, ‘এলপিজি ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সরকার সব সম্ভাব্য ব্যবস্থা নিচ্ছে। এলপিজির বিকল্প হিসেবে ভারত সরকার পিএনজি ব্যবহারে উৎসাহ দিচ্ছে।’

এদিকে, রাজ্যসভায় মোদির এই বিবৃতির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পৃথক পোস্টে মোদি এবং ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গর জানান, আজই (মঙ্গলবার) নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন।

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

ফাইনালে লড়াই করে হারলো বাংলাদেশের মেয়েরা

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

জ্বালানি তেলকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

প্রতিপক্ষকে ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

জ্বালানি তেলের দাম আরও ৫ শতাংশ বেড়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App