×

ভারত

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:১৪ পিএম

চাকরি না পেয়ে ‘আত্মহত্যা’, মৃতদেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

ইরাগনবয়িনা চান্দু। ছবি: সংগৃহীত

শিকাগোর ডি’পল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন। কিন্তু তার পরেও চাকরি মেলেনি বলে অভিযোগ উঠেছে। এদিকে দেনাও বাড়ছিল। শেষে মঙ্গলবার শিকাগোর বাড়ি থেকে উদ্ধার হলো অন্ধ্রের যুবক ইরাগনবয়িনা চান্দুর (২৬) মৃতদেহ। প্রাথমিক তদন্তে তিনি আত্মহত্যা করেছেন বলেই ধারণা করছে পুলিশ। চান্দুর দেহ ফেরাতে চাঁদা তুলছেন প্রবাসী ভারতীয়রা। সাহায্যের আশ্বাস দিয়েছেন অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী নারা লোকেশও।

শিকাগো পুলিশ ও প্রবাসী ভারতীয়দের সূত্রে জানা গিয়েছে, চান্দুর বাড়ি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে। তার বাবা ইরাগানাবোয়িনা শ্রীনিবাসুলু পেশায় নিরাপত্তারক্ষী। অনেক টাকা ধার করে ছেলেকে যুক্তরাষ্ট্রে পড়তে পাঠিয়েছিলেন। চান্দুও মেধাবী ছাত্র ছিলেন। শিকাগোর ডি’পল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও চাকরি জোটাতে পারছিলেন না। আর্থিকভাবে বাবার উপরেই নির্ভরশীল থেকে গিয়েছিলেন পুত্র। এতেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন বলে জানিয়েছেন তার পরিচিতরা।

এর পরেই মঙ্গলবার রাতে বাড়ি থেকে চান্দুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। চাকরি না পাওয়ার হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন দাবি করা হয়েছে। তবে কে প্রথম তাকে দেখল, কারা পুলিশে খবর দিল, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যায়নি। এই পরিস্থিতিতে চান্দুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রবাসী ভারতীয়রা। তারা চাঁদা তুলে ১ লক্ষ ২০ হাজার ডলার জোগাড়ের চেষ্টা করছেন, যাতে তার বাবার কাছে চান্দুর দেহ পাঠানোর খরচটা উঠে আসে।

চান্দুর জন্য তহবিল সংগ্রহের পেজে লেখা হয়েছে, ‘অনেক স্বপ্ন নিয়ে শিকাগোতে এসেছিলেন চান্দু। সব সময়ে বন্ধু ও ভাইদের পাশে থাকতেন। কিন্তু শেষ পর্যন্ত জীবনের চ্যালেঞ্জগুলো সামলাতে পারেননি। তার স্বপ্ন থেমে গেল। চান্দুর পরিবারের কাছে এই ক্ষতি অপূরণীয়।’

এই নিয়ে অন্ধ্রপ্রদেশের মন্ত্রী নারা লোকেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন সোশ্যাল মিডিয়া ইউজাররা। চান্দুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি। দ্রুত এবং নির্বিঘ্নে মৃতদেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রাম মোহন নাইডুও। 

তিনি বলেন, ‘এই কঠিন সময়ে আমরা সব রকমভাবে চান্দুর পরিবারের পাশে আছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নয়াপল্টনে সমাবেশ মঞ্চে তারেক রহমান

নয়াপল্টনে সমাবেশ মঞ্চে তারেক রহমান

শাহরুখকে অহংকারী বললেন অভিজিৎ, মেটেনি দ্বন্দ্ব

শাহরুখকে অহংকারী বললেন অভিজিৎ, মেটেনি দ্বন্দ্ব

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App