×

জাতীয়

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৩:৫২ পিএম

চার মাসে ভারত থেকে আসল ৫৭ হাজার টন ডিজেল

ফাইল ছবি

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে। এ নিয়ে চলতি বছরের প্রথম চার মাসে মোট ৫৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হলো।

দিনাজপুরের পার্বতীপুর রেলহেড পিওএল ডিপোতে অবস্থিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে সর্বশেষ চালানের ৫ হাজার টন ডিজেল পৌঁছায়। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে এই চালানের পাম্পিং শুরু হয়।

তিনি আরও জানান, এপ্রিল মাসে চার দফায় মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে মার্চে ২২ হাজার টন, ফেব্রুয়ারিতে ৫ হাজার টন এবং জানুয়ারিতে ৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়। সব মিলিয়ে চলতি বছরের চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার টনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে গত মার্চ ও এপ্রিল—এই দুই মাসেই ৪৭ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের নুমালিগড় রিফাইনারির শিলিগুড়ি টার্মিনাল থেকে পঞ্চগড়ের বাংলাবান্দা সীমান্ত হয়ে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত প্রায় ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয়েছে। ২০২৩ সালের ৩ মার্চ থেকে এ পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি শুরু হয়। দুই দেশের মধ্যে ১৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী ধাপে ধাপে ডিজেল সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পার্বতীপুরে অবস্থিত রেলহেড অয়েল ডিপোতে বিপিসির অধীনস্থ পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানির সম্মিলিত ধারণক্ষমতা ৪৩ হাজার ৫০০ মেট্রিক টন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

আওয়ামী লীগ আমলে ডিবি-ডিএমপি কর্মকর্তাদের অবৈধ সম্পদ অনুসন্ধানে রিট

‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

আইনমন্ত্রী ‘জামায়াত স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে’

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App