×

জাতীয়

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৪:১৮ পিএম

'ডিসি সম্মেলন-২০২৬' শুরু ৩ মে, ব্রিফিং শনিবার

ছবি: সংগৃহীত

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আগামী ৩-৬ মে অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার (০২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১ মে) তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিং ও কার্য অধিবেশনসমূহে মিডিয়া কাভারেজের অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়াও এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে তারা। 

ডিসি সম্মেলনে সারা দেশ থেকে ডিসিরা অংশ নেন। মাঠ প্রশাসনের সাথে সরকারের সরাসরি যোগাযোগের মাধ্যম এই ডিসি সম্মেলন। সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ পান ডিসিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গণভোটে প্রতারণার অভিযোগ আইনমন্ত্রীর

গণভোটে প্রতারণার অভিযোগ আইনমন্ত্রীর

নয়াপল্টনে সমাবেশ মঞ্চে তারেক রহমান

নয়াপল্টনে সমাবেশ মঞ্চে তারেক রহমান

শাহরুখকে অহংকারী বললেন অভিজিৎ, মেটেনি দ্বন্দ্ব

শাহরুখকে অহংকারী বললেন অভিজিৎ, মেটেনি দ্বন্দ্ব

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App