×

হকি

আন্তর্জাতিক হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম

আন্তর্জাতিক হকিতে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হকির মঞ্চে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শুক্রবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে ছিল বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে শারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন। তবে এক মিনিটের মধ্যেই সমতায় ফেরে উজবেকিস্তান। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয় কোয়ার্টারে চাপ বাড়াতে থাকে বাংলাদেশ। ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারো লিড নেয় দল। এরপর তৃতীয় কোয়ার্টারের ৪০ মিনিটে আইরিন আক্তার পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান।

চতুর্থ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে একটি গোল শোধ করে উজবেকিস্তান। তবে শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে দলটি। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে উজবেকিস্তান।

গ্রুপ পর্বে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী রোববার হংকং নারী দলের বিপক্ষে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনারগাঁওয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

সোনারগাঁওয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকার ঘাটতিতে বাংলাদেশে হামের উচ্চ ঝুঁকি

বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান?

বিশ্লেষণ বিশ্বশান্তির নতুন মধ্যস্থতাকারী পাকিস্তান? বৈশ্বিক সংকটে ইসলামাবাদের কূটনৈতিক তৎপরতা বাড়ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App