×

পরীক্ষা

এসএসসি পরীক্ষা

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ মনিটরিং সেল গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ মনিটরিং সেল গঠন

ছবি : সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। প্রশ্নফাঁস ও গুজব প্রতিরোধে অনলাইন মনিটরিং জোরদার করার পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ ডিজিটাল নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষাকেন্দ্রিক যেকোনো অনিয়ম দ্রুত শনাক্ত করতে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, দ্রুত তথ্য আদান-প্রদান এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) যুক্ত করে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশের পরীক্ষা পরিস্থিতির ওপর সরাসরি নজরদারি করবে মন্ত্রণালয়।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে সাইবার অপরাধের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। থানা থেকে যারা প্রশ্নপত্র সংগ্রহ করেন তাদের তালিকা প্রস্তুত করে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পাশাপাশি প্রতিটি কেন্দ্রের সিসি ক্যামেরা সচল রয়েছে কি না, তাও কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরো পড়ুন : এসএসসি পরীক্ষার সময় কোচিং বন্ধ প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী

তিনি জানান, পাবলিক পরীক্ষা আইন ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন সংশোধনীতে ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধকে কঠোর শাস্তির আওতায় আনার প্রস্তাব রাখা হয়েছে। সংশোধিত খসড়াটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য রয়েছে।

খাতা মূল্যায়নের বিষয়ে তিনি বলেন, পরীক্ষকদের পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘মানবিক নম্বর’ দেওয়ার গুজবের কোনো ভিত্তি নেই বলে তিনি স্পষ্ট করেছেন।

কোচিং সেন্টার প্রসঙ্গে তিনি বলেন, শ্রেণিকক্ষে যথাযথ পাঠদান নিশ্চিত না হওয়ায় অনেক শিক্ষার্থী কোচিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। যদিও এসব কোচিং সেন্টারের কোনো সরকারি নিবন্ধন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বাণিজ্যমন্ত্রী জ্বালানির দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়ে না

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

২৩২ কোটি টাকার মুহুরী সেচ প্রকল্পে মিলছে না সুফল

আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি

আর্সেনালকে হারিয়ে শিরোপা দৌড় জমিয়ে দিল ম্যানচেস্টার সিটি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App