×

অর্থনীতি

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৫ জাহাজের চালান বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ পিএম

ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশি ৫ জাহাজের চালান বাতিল

ছবি : সংগৃহীত

ইরান সরকারের অনুমোদন থাকা ছয়টি জ্বালানি বহনকারী জাহাজের মধ্যে পাঁচটির চালান ইতোমধ্যেই বাতিল করেছে বৈশ্বিক সরবরাহকারীরা। বাংলাদেশের দেওয়া তথ্যের ভিত্তিতে হরমুজ প্রণালি দিয়ে এসব জাহাজ নিরাপদে চলাচলের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, তেহরানে পাঠানো তালিকাটি পুরনো পরিকল্পনা ও নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। এতে কাতারএনার্জি ও ওমানের ওকিউ ট্রেডিংয়ের ‘ফোর্স মেজর’ ঘোষণা বিবেচনায় নেওয়া হয়নি। যুদ্ধ শুরুর পরপরই মার্চের শুরুতে এই দুই প্রতিষ্ঠান সব সরবরাহ স্থগিত করে।

জ্বালানি বিভাগ থেকে পাঠানো তালিকায় এপ্রিল মাসে চারটি কাতারএনার্জির এবং একটি এক্সিলারেট এনার্জিরসহ পাঁচটি এলএনজি কার্গোর কথা উল্লেখ ছিল। তবে পেট্রোবাংলার চেয়ারম্যান আরফানুল হক নিশ্চিত করেছেন, এসব চালান এখন আর কার্যকর নয়। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্থগিতাদেশ অন্তত ৮ মে পর্যন্ত বাড়িয়েছে।

আরো পড়ুন : ইরান যুদ্ধের প্রভাবে তেল-শূন্য হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

আরফানুল হক বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরপরই যেসব চালানের সরবরাহ বাতিল হয়ে গেছে, সেগুলোর জাহাজের তালিকা কেন ইরানে পাঠানো হলো, তা আমরা জানি না। ফোর্স মেজরের কারণে এপ্রিল মাসে কাতারএনার্জির কোনো এলএনজি কার্গো নেই। তালিকাভুক্ত জাহাজগুলো কার্যত অস্তিত্বহীন।

নাম প্রকাশ না করার শর্তে জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, ফোর্স মেজর কতদিন চলবে তা জানা না থাকায় তারা যুদ্ধ-পূর্ব আমদানির পরিকল্পনা অনুযায়ীই তথ্য পাঠিয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

জ্বালানি বিভাগের যুগ্মসচিব (অপারেশন) মনির হোসেন চৌধুরী বলেন, ‘কিছু জাহাজ ফোর্স মেজরের আওতায় আছে, তবে অপরিশোধিত তেলবাহী জাহাজটি নয়। তবে এলএনজি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে জাহাজগুলো আনা সম্ভব কিনা, তা পেট্রোবাংলাকে খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

গুলিসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রে বিরুদ্ধে মামলা

জমি আত্মসাতের অভিযোগে সোনালি বেন্দ্রে বিরুদ্ধে মামলা

তেহরানে এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

তেহরানে এখন পর্যন্ত ৩৩ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

লাইসেন্স জটিলতায় রূপপুরে জ্বালানি লোডিং ফের স্থগিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App