×

ঢাকা

টাঙ্গাইলে একদিনে হামে আক্রান্ত ২৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:২০ এএম

টাঙ্গাইলে একদিনে হামে আক্রান্ত ২৭

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে হামের প্রভাব এখনো অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে আরো ২৭ জন। তাদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৬ জন শিশু। এ নিয়ে এখন পর্যন্ত এ জেলায় হামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৭ জন শিশু। এদিকে এখন পর্যন্ত  হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ শিশু।

বুধবার (৬ মে) সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রেরিত হামের তথ্য থেকে এ তথ্য জানা যায়।

জেলা সিভিল সার্জন অফিস জানায়, 'হাম আক্রান্ত নিয়ে ২৪ ঘণ্টায় ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, কুমুদিনী হাসপাতালে ৯ জন এবং টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন, নাগপুরে ২ জন এবং মধুপুরের হাসপাতালে ১ জন রোগী ভর্তি হয়। ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে ১৫ জন রোগী বাড়িতে চলে গেছে। বর্তমানে ১০৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। এখন পর্যন্ত ৭৩৬ জন শিশু হামের আক্রান্ত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে৷ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল ও কুমুদিনী হাসপাতালে ৬ জন শিশুর মৃত্যু হয়েছে।'

এ ব্যাপারে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান জানান, 'হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আমরা সবাইকে পর্যাপ্ত চিকিৎসা দিচ্ছি।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি’

‘বিনিয়োগে বড় বাধা সরকারি সংস্থাগুলোর ধীরগতি’

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

রাতে ফুটবল মহাযুদ্ধ, বায়ার্ন-পিএসজি কে যাবে ফাইনালে?

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যের নিন্দা

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App