×

ঢাকা

শিকলবন্দি করে নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

Icon

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:১০ পিএম

শিকলবন্দি করে নারীকে নির্যাতন, উদ্ধার করল পুলিশ

ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক তরুণীকে শিকলবন্দি করে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বাসিন্দা মো. জালাল কাজী (৪০) তার মেয়ে রিতু আক্তার (২০)-কে প্রায় দুই বছর আগে সাকরাইল গ্রামের শামুন মাতবরের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২০ আগস্ট সকালে ভুক্তভোগীর বাবা-মা মেয়ের খোঁজ নিতে শ্বশুরবাড়িতে গেলে তাকে ঘরের ভেতর শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। এ সময় তারা মেয়েকে উদ্ধারের চেষ্টা করলে অভিযুক্ত শামুন মাতুব্বর(২৮),লিপি আক্তার(৪০),নিপা আক্তার (৩২),খোরশেদ মাতুব্বর (৫৮) তাদের ওপর হামলা চালায় এবং মারধর করে আহত করে। আহতদের নগরকান্দা  স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে নগরকান্দা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। সেসময় ছেলের বাবা খোরশেদ মাতুব্বরকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, নির্যাতনের সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। আহতরা হলেন রিতু আক্তার (২০),জালাল কাজি(৪৩),লাইজু আক্তার(৩৩)।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ  বলেন," অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে"।

স্থানীয়দের মতে, এ ধরনের অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ইসরায়েল-লেবানন দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ফেলোশিপের প্রস্তাবনা আহ্বান টিআইবির

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

ইরানি ‘সন্ত্রাসী’ গোষ্ঠী নির্মূল করল সংযুক্ত আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App