×

জাতীয়

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল : আইজিপি

ছবি : সংগৃহীত

পুলিশ বাহিনীর ৯৯ শতাংশ সদস্য সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, অল্প কিছু অনিয়ম যেন পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে জন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও শক্তিশালী করতে হবে।

সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত জানুয়ারি–মার্চ ২০২৬ সময়কালের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি জানান, দায়িত্বশীলতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব ও শক্তিশালী করা সম্ভব। সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে থাকলেও সম্মিলিত উদ্যোগে তা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও বলেন, একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছেন এবং জনগণের প্রশংসা পেয়েছেন।

সিআইডিকে দেশের অপরাধ তদন্ত ব্যবস্থার শীর্ষ সংস্থা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই ইউনিটের পেশাগত দক্ষতা, আইনগত ক্ষমতা ও দায়িত্ববোধ বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও সুদৃঢ় করছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনের আহ্বান জানান।

আলী হোসেন ফকির বলেন, প্রতিটি সদস্যকে তার দায়িত্বকে সুযোগ হিসেবে নিয়ে দক্ষতার প্রমাণ দিতে হবে। সিআইডির তদন্ত কার্যক্রম নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি, তাই তদন্তের গতি, মান ও সময়মতো নিষ্পত্তি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকি এবং তদন্ত কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন আইজিপি। দ্রুত প্রতিক্রিয়ার জন্য রেসপন্স টিম প্রস্তুত রাখা এবং মাদক ও সাইবার অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ড পুরো বাহিনীর সুনাম নষ্ট করতে পারে। তাই সকল সদস্যকে পেশাদার আচরণ বজায় রেখে জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, দুই দিনের এ সম্মেলনে জেলা, বিশেষায়িত ইউনিট ও সদর দপ্তরের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়েছে। আলোচনা থেকে পাওয়া সুপারিশের ভিত্তিতে আগামী তিন মাসের জন্য একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, একজন সদস্যের ভুলে পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ন হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

সিআইডি প্রধান আরও বলেন, সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে পুলিশ বাহিনী সফলতা দেখিয়েছে, যার অন্যতম উদাহরণ জাতীয় নির্বাচন সম্পন্ন করা। নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা পারব, এবং আমাদের পারতেই হবে।’

এ সময় ক্রাইম সিন ব্যবস্থাপনায় কুইক রেসপন্স টিম গঠন এবং বিজ্ঞানভিত্তিক তদন্ত পদ্ধতি অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের সদস্যদের কৃতিত্বপূর্ণ ও সাহসী কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

এনবিআর কর্মচারীর বিপুল সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধায় মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার

হারার পর নাহিদকে কৃতিত্ব দিলেন নিক কেলি

হারার পর নাহিদকে কৃতিত্ব দিলেন নিক কেলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App