×

ঢাকা

ট্রাকসহ গ্রেপ্তার ২

চালককে বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

Icon

মিঠুন রায়, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

চালককে বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে এক ট্রাকচালকের হাত-পা বেঁধে ভোজ্যতেল বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, শনি ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক ও নগদ টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল এবং পুলিশের ব্যবহৃত একটি হেলমেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে চালক ইছরাফিল হোসেন মিয়া ও সহকারী আবু বক্কর ঢাকা থেকে প্রায় ২৫ লাখ ১১ হাজার টাকা মূল্যের ১৩ হাজার ৯৫০ লিটার (৭৫ ব্যারেল) পামওয়েল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। পরদিন রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে ট্রাকটির গতিরোধ করে একদল অজ্ঞাতপরিচয় ডাকাত। তারা চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়।

পরবর্তীতে রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও হেল্পারের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে ভোজ্যতেল বোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতদল।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ‘গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

‘জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

বিরোধী জোটের সংরক্ষিত নারী আসনের প্রার্থী তালিকা প্রকাশ

কৃষিকার্ডেও মিলছে না ডিজেল, সেচ বন্ধ হয়ে বিপাকে কৃষক

কৃষিকার্ডেও মিলছে না ডিজেল, সেচ বন্ধ হয়ে বিপাকে কৃষক

তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

তারা মিয়ার জাদুকরী খাঁচা, ডাক পাঠালো ফায়ার সার্ভিস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App