×

রংপুর

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পিএম

পঞ্চগড়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্য আটক

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতদলের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। 

সোমবার (২০ এপ্রিল) ভোরে পঞ্চগড়ের আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাত চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে একটি মাইক্রোবাসযোগে পঞ্চগড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত থেকেই পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার পাশাপাশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। অভিযানে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাসসহ দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাতমেরা ইউনিয়ন থেকে চক্রের বাকি আট সদস্যকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তাদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পঞ্চগড় পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে মালামালগুলো জব্দ করা হয়। এই ডাকাত চক্রের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং কোন কোন জায়গায় ডাকাতি করছে সেটা তদন্ত করা হচ্ছে। 

এ ঘটনায় অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

বন্ধুর কবর খুঁড়তে গিয়েই প্রাণ হারালেন আজীবন সঙ্গী

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

সংলাপের আগে পাকিস্তানে নামল ৬ মার্কিন সামরিক বিমান

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

হেফাজত আমিরের সঙ্গে আসিফ মাহমুদের সাক্ষাৎ

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ, ফিরলেন তারকা ক্রিকেটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App