×

ঢাকা

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:১৬ পিএম

গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি মোসাদ্দেক (২৫) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। 

সোমবার (২৩ মার্চ) গভীর রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ -এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মোসাদ্দেক খান ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৪ জানুয়ারি গভীর রাতে আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসায় ভিকটিমের কক্ষের সামনে গিয়ে মোসাদ্দেক নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজায় নক করেন। তার সঙ্গে আরও ছয়জন উপস্থিত ছিলেন। সরল বিশ্বাসে রুমের দরজা খুলে দিলে মোসাদ্দেক ও অন্য ছয়জন তাদের রুমে প্রবেশ করে এবং ভিকটিম ও তার স্বামীকে ভুয়া স্বামী-স্ত্রী বলে অবহিত করে তাদের কাবিননামা দেখতে চান।

আরো পড়ুন: নিরাপত্তা শঙ্কায় হাদি হত্যার আসামিদের দিল্লিতে স্থানান্তর

তখন ভিকটিম তাদের বিয়ের কাবিননামা তার মায়ের কাছে রয়েছে বললেও আসামীরা তাদের কথার কর্ণপাত না করে স্বামীকে জোরপূর্বক ঘরের এককোণে আটকে রেখে ভিকটিমের হাত মুখ চেপে ধরে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করেন। কাউকে জানালে হত্যার হুমকি দেওয়ার পর ভোররাত ৪টার দিকে আসামিরা পালিয়ে যায়।

র‌্যাবের কর্মকর্তা মো. শাহীনুর কবির জানান, গ্রেপ্তারকৃত মোসাদ্দেক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভিকটিম সদ্য বিবাহিত এবং তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। বিবাহের পর থেকে তার স্বামী মাঝে মাঝে ভাড়া বাসায় আসা-যাওয়া করতেন।

গ্রেপ্তার মোসাদ্দেককে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে সৌদি যুবরাজের চাপ

২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

প্রধানমন্ত্রীর বাণী ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

জ্বালানি সংকটে ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষণা

ডিএমপির ৪ থানার ওসি বদলি

ডিএমপির ৪ থানার ওসি বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App